কৃত্রিম বুদ্ধিমত্তা অধিদপ্তর · মানব সম্পদ ছাঁটাই শাখা
aijobkhabe.com

AI কি আমার জব খাবে?

প্রশ্নটা সবার মাথায় ঘুরছে, কেউ মুখে বলছে না। আমরাই বলে দিচ্ছি। কয়টা প্রশ্নের উত্তর দেন, দুই মিনিট পর আপনার নামে একটা চিঠি আসবে। সিল-ছাপ্পড় সহ।

উত্তর কোথাও সেভ হয় না। বস টেরও পাবে না।

রহিম ভাইয়ের চিঠি: অফিস এক্সিকিউটিভ, জব খাওয়ার সম্ভাবনা ৭৮%
রহিম ভাইয়ের চিঠি এসে গেছে। আপনারটা দেখার সাহস আছে?

ভয় পাওয়ার আগে সংখ্যাগুলো একবার দেখে নেন

ফেসবুকের হেডলাইন পড়লে মনে হয় কালকেই সবার চাকরি শেষ। আসল ডেটা বলছে একটু অন্য কথা।

১০০ জনে ২৫

প্রতি ১০০ জন কর্মীর মধ্যে ২৫ জনের কাজে AI হাত দিতে পারে। কিন্তু সত্যিকারের বিপদে আছে ১০০ জনে মোটে ৩ জন।

সবচেয়ে বেশি ঝুঁকিAI-এর নাগালে
ILO ও NASK, মে ২০২৫
যাবে কম, আসবে বেশি

২০৩০ সালের মধ্যে দুনিয়ায় ৯.২ কোটি চাকরি যাবে, আসবে ১৭ কোটি নতুন চাকরি। আসল প্রশ্ন হলো নতুনগুলোর জন্য আপনি রেডি কিনা।

নতুন আসবে
১৭ কোটি
হারিয়ে যাবে
৯.২ কোটি
World Economic Forum, Future of Jobs 2025
৫৩.৮ লাখ

বাংলাদেশের পাঁচটা খাতে ২০৪১ সালের মধ্যে এতগুলো চাকরি মেশিন আর অটোমেশনের ঝুঁকিতে। সবচেয়ে বড় ধাক্কা গার্মেন্টসে।

গার্মেন্টস
২৭ লাখ
ফার্নিচার
১৩.৮ লাখ
এগ্রো-প্রসেসিং
৬ লাখ
ট্যুরিজম
৬ লাখ
লেদার
১ লাখ
a2i ও ILO-র গবেষণা (প্রাথমিক ফলাফল)